শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‘ফসল না করতে পারলে খামু কি’

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ‘জমি কইরা বাত খাই। হেই জমিত চেয়ারম্যান রাইতের বেলা মাডি ফালাই দিছে। জমি না থাকলে ফসল ফলামু কইত্তে। ফসল করতে না পারলে আমি খামু কি’। বলছিলেন মো. সিরাজুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাদুরাইল গ্রামের বাসিন্দা। পেশায় পুরোদস্তুর কৃষক। জমি রক্ষায় বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে হওয়া মানববন্ধনে অন্য ক্ষতিগ্রস্থদের হাতে হাত মিলিয়ে ছিলেন তিনি।

সিরাজুল ইসলামসহ ভুক্তভোগী অন্যদের অভিযোগ, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল হক বকুল ও তার ভাই জেলা পরিষদ সদস্য বাবুল আক্তারের বাড়িতে যাওয়ার জন্য নতুন রাস্তা বানাতে জোর করে মালিকানাধীন জমিতে মাটি ফেলা হচ্ছে। জোরপুর্বক ভাবেই এ কাজ করা হচ্ছে। এ বিষয়ে ইউএনও বরাবর তারা লিখিত অভিযোগ দিয়েছেন। মানববন্ধন চলাকালে জানানো হয়, খাদুরাইল এলাকায় খাল উদ্ধারের নামে অন্তত ৫০ জন কৃষকের জমি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। খাল কাটার মাটি না সরিয়ে পাশের জমি ভরাট করে রাস্তা বানানো হচ্ছে। এই রাস্তা নির্মাণ হলে আখাউড়া-চান্দুরা সড়ক থেকে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পথ কমে আসবে ও সহজ হবে। 

ভুক্তভোগীরা জানান, খালটি উদ্ধারে তাদের আপত্তি নেই। এতে তারা খুশি। কিন্তু অকারণে রাস্তা করায় তারা অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এটা থেকে মুক্তি পেতে তারা ইউএনও বরাবর লিখিত আবেদনও করেছেন। তবে জিয়াউল হক বকুল বলেন, ‘উপজেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে খাল উদ্ধার করা হচ্ছে।

আর জমিতে যাওয়ার জন্য রাস্তা করা হচ্ছে। আমার বাড়িতে যাওয়ার একাধিক রাস্তা আছে।’ তবে এতে কারো ব্যক্তিগত জমি পড়ে থাকলে ব্যবস্থা নিবেন বলে জানান। ইউএনও রুবাইয়া আফরোজ বলেন, ‘একটি খাল উদ্ধার করা হচ্ছে। তবে পাশে রাস্তা করতে গিয়ে ব্যক্তিগত জমি পড়ার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit