বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কানাডায় উড্ডয়নের পরপরই প্লেন বিধ্বস্ত, নিহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ কানাডায় একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছে। এই ঘটনায় একজন বেচেঁ গেছেন। প্লেনটিতে শ্রমিকদের বহন করা হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে।

অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলীয় একটি খনিতে নেওয়ার জন্য শ্রমিকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী প্লেন উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

এদিকে, দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন বিমান দুর্ঘটনা সম্পর্কে জানেন এমন একটি সূত্র।

তবে জীবিত সেই ব্যক্তির শারীরিক অবস্থা ঠিক কেমন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে সামরিক ও ফেডারেল পুলিশ নর্থওয়েস্ট টেরিটোরির এই দুর্ঘটনার প্রতিক্রিয়া জানায়। স্নোমোবাইলে থাকা কানাডিয়ান রেঞ্জাররা বিধ্বস্ত প্লেনের ধ্বংসাবশেষটি শনাক্ত করে এবং পরে হারকিউলিস বিমান থেকে প্যারাসুটে করে অনুসন্ধান ও উদ্ধারকারী টেকনিশিয়ান সেখানে নামেন। সূত্র: এএফপি, রয়টার্স, এবিসি

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit