বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি ক্ষমতায় পরিবর্তন আনার চেষ্টা করছেন রাহুল গান্ধী ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু কাশ্মীরে মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাব, রাজনৈতিক-ধর্মীয় নেতাদের ক্ষোভ নরসিংদীতে কিশোর অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার দুই জন  এনজিওর সাহায্য গ্রহণে শরিয়তের বিধান কী?

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আভাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

এদিকে মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে এবং কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে।

 

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/সকাল ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit