সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ডোমারে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো (হাইব্রিড) ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার পাঙ্গা মটুকপুর মেলাপাঙ্গা ব্লক মাঠে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

পরে এক আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এস.এম আবু বকর সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ), ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কৃষি প্রকৌশলী উজ্জল কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিক ভুট্টু, সফল কৃষক সহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা নুরননবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ এলাকার সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী কুষি বান্ধব নারী, কৃষকের কথা চিন্তা করে বিদেশ থেকে মেশিন কিনে চারা রোপন করছে। আগামীতে স্মার্ট কৃষক তৈরী করে দেশকে এগিয়ে নিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপ-পরিচালক ড.এস.এম আবু বকর সাইফুল ইসলাম জানান, ডোমার উপজেলায় এবার বোরো মৌসুমে ১৩ হাজার ২শত ৩০ হেক্টর জমিতে লক্ষমাত্রা ধরা হয়েছে। আশা করি লক্ষমাত্রার চেয়ে বেশী ফসল কৃষকরা ঘরে তুলতে পারবে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সকল সুবিধা দিয়ে যাচ্ছি। যার জন্য আমাদের কৃষি বিভাগের কর্মকর্তাগণ সার্বক্ষকি কৃষকদের সাথে মাঠে কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit