বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

বিপিএল: সিলেট পর্বের টিকিট মূল্য কত?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দামামা ইতোমধ্যেই বেজে উঠেছে। হোম অব ক্রিকেট মিরপুরে ৪ ম্যাচ-ডে শেষে দু’টি পাতার এক কুঁড়ির শহর সিলেটে যাবে বিপিএল। সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্যও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাত্র ২০০ টাকা খরচ করেই বিপিএলের ম্যাচ দেখতে পারবেন সিলেটের সমর্থকরা। আর এক টিকিটেই উপভোগ করা যাবে দিনের দু’টি ম্যাচ। এই মূল্যে ওয়েস্টার্ন গ্যালারি এবং অনিন্দ্য সুন্দর গ্রিন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করা যাবে।

এ ছাড়া ইস্টার্ন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন দর্শকরা।

 

আগামী ২৪ জানুয়ারি থেকে পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নগরীর রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়াম থেকে সশরীরে কেনা যাবে টিকিট। এ ছাড়া একইদিন থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট কেনার পর তা জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit