বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

যেভাবে বরফ থেকে মনিবকে উদ্ধার করল কুকুর!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আরবুটুস লেকে গত বৃহস্পতিবার বরফ গলে ভেতরে পড়ে যান ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। তবে তার মাথা থেকে কাঁধ পর্যন্ত বরফের ওপরই ছিল। ট্রার্ভার্স সিটির ওই ব্যক্তি বরফে আটকা পড়ে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের কাছে সাহায্য চান। মিশিগান স্টেট পুলিশ মোটর ক্যারিয়ার কর্মকর্তা ক্যামেরন বেনেটের গায়ে লাগানো ক্যামেরায় এই উদ্ধার অভিযান ধারণ করা হয়।

সেখানে দেখা যায়, ওই ব্যক্তিকে উদ্ধারে অন্যতম ভূমিকা রেখেছে তার পোষা কুকুর রুবি। 

দেখা যায়, লেকের বরফে আটকে থাকা ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছে একটি কুকুর। ক্যামেরন ওই ব্যক্তির দিকে একটি দড়ি ছুড়ে মারার চেষ্টা করলেও দড়িটি ওই ব্যক্তির কাছে যাচ্ছিল না। তখন ক্যামেরন ওই ব্যক্তিকে তার কুকুরটিকে তার কাছে পাঠাতে বলেন। ওই ব্যক্তি তাকে জানান, তার কুকুরের নাম রুবি। এরপর ক্যামেরনের চিৎকারে রুবি তার কাছে দৌড়ে এলে ক্যামেরন রুবির গলায় উদ্ধারের ডিস্ক বেঁধে দেন আর ডিস্কে লাগানো দড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। এরপর পুলিশ কর্মকর্তা ক্যামেরন ওই ব্যক্তিকে রুবির কাছ থেকে ডিস্কটি নিতে এবং তার পা ছুড়তে বলেন। এভাবে পা ছুড়তে ছুড়তে লোকটি একপর্যায়ে বরফের ওপরে উঠে আসেন। এরপর তাকে বলা হয় ডিস্কটি ধরে রাখতে। এরপর ওই ব্যক্তিকে দড়ি ধরে টেনে বরফের ওপর দিয়ে লেকের প্রান্তে নিয়ে আসার পর ক্যামেরন ও স্থানীয় ফায়ার ফাইটাররা তাকে উদ্ধার করেন। এই পুরো সময় দড়িটা ধরে রেখেছিল রুবিও।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit