বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে ৩ হাজার রান স্পর্শ তামিমের

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ব্যাটার হিসেবে তিন হাজার রান স্পর্শ করলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। বিপিএলে তিন হাজার রান থেকে ৩৫ রান দূরে ছিলেন তামিম। শেষ পর্যন্ত প্রত্যাশিত ব্যাটিংয়ে এই আসরে প্রথম তিন হাজারি ক্লাবের সদস্য হলেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। টস হেরে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৪০ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংসের পথেই তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এদিন, এই ক্লাবে ঢোকার জন্য ৩৫ রান প্রয়োজন ছিল বাঁহাতি এই ওপেনারের। খুলনা টাইগার্সের বোলার নাসুম আহমেদের করা ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে তা পূরণ করেন তিনি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৩ বলে ৫ চারে ৪০ রান করে নাসুমের শিকার হন ফরচুন বরিশালের অধিনায়ক। 

৩ হাজার রানের ক্লাবে ঢুকতে বিপিএলে ৯১ ম্যাচ খেলতে হয়েছে তাকে। ৩৮.৪৩ গড় ও ১২২.৯১ স্ট্রাইকরেটে ৩ হাজার ৫ রান করেছেন তিনি। এর মধ্যে ২৫ অর্ধশতক ও দু’টি শতক আছে তার।  

তামিমের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন তার সতীর্থ মুশফিকুর রহিমও। আজ ১১৩তম ম্যাচ খেলার আগে মাইলফলক থেকে ৯২ রান দূরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ৬৮ রান করেন এই ব্যাটার। আর ২৪ রান করলেই দ্বিতীয় ব্যাটার হিসেবে স্পর্শ করবেন তিন হাজার রান।

তালিকার তিনে আছেন ফরচুন বরিশালের আরেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। আজকের ম্যাচের আগে তার রান ছিল ২ হাজার ৩০২। শেষ পর্যন্ত খুলনা টাইগার্সের বিপক্ষে ২৭ রান করেন এই ব্যাটার।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit