রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ধান ও চাল ব্যবসাদীদের জরিমানা॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী অভিযান চালিয়ে দুই ধান ব্যবসায়ী ও এক চাউল ব্যবসীয়র ২৫হাজার টাকা জরিমানা করেন।

গত রবিবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বাসুদেবপুর গ্রামের ধান ব্যবসায়ী সাহাদত হোসেন এর ১০হাজার টাকা, পশ্চিন গৌরীপাড়া গ্রামের শ্রী শংকর রাইচ হাসকিং মিলের ধান ব্যবসায়ী হাজী মোঃ মহসীন এর ৫হাজার টাকা, হাসপাতাল রোডের চাল ব্যবসায়ী বিভাষ চন্দ্র রায়ের ১০হাজার টাকা জরিমানা করেন।

দেশের বিভিন্ন স্থানে খোলা বাজারে মজুদদার ও সিন্ডিকেট কারসাজি রোধ কল্পে সরকারের নির্দেশ থাকায় এই অভিযান পরিচালনা করেন। এ ব্যপারে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, এই অভিযান অব্যহত থাকবে যারা খাদ্য শস্য মজুদ রেখে সিন্ডিকেট করবে তাদের বিরুদ্ধেই এই অভিযান পরিচালনা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit