শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডিসান্টিস

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন । ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডিস্যান্টিস ছিলেন সাবেক রিপাবলিকান নেতা ট্রাম্পের বড় প্রতিদ্বন্দ্বী। সোমবার (২২ জানুয়ারি) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করলেও রোববার (২১ জানুয়ারি) হঠাৎ করেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের আগেই এমন ঘোষণা আসে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য তাকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়েছিল।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি রিপাবলিকান মনোনীত প্রার্থীকে সমর্থন করার জন্য একটি অঙ্গীকারে স্বাক্ষর করেছি এবং আমি সেই অঙ্গীকারকে সম্মান করব।’

উল্লেখ্য, সাংস্কৃতিক রক্ষণশীলতার প্রশ্নে বেশ আক্রমণাত্মক অবস্থান নিয়ে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিচিতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির কট্টর রক্ষণশীলদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়, অনেকে তাকে রীতিমত রক-তারকার মতো ভক্তি করেন। তবে বামপন্থীরা তাকে একজন দক্ষিণ-পন্থী চরমপন্থী হিসেবে বর্ণনা করে।

একসময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে তার রাজনৈতিক গুরু মানতেন। কিন্তু পরবর্তী সময়ে তাদের মধ্যে সম্পর্কের বেশ অবনতি ঘটে। রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার জন্য এই সাবেক গুরু-শিষ্যের মধ্যে জোর লড়াই হবে বলে মনে করা হলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ডিস্যান্টিস।

রন ডিস্যান্টিস হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রথম নির্বাচিত হয়েছিলেন ২০১২ সালে। মাত্র ছয় বছর পর ২০১৮ সালে তিনি ফ্লোরিডার গভর্নর নির্বাচিত হন। ডিস্যান্টিসকে ২০১০ সালে মার্কিন নৌবাহিনী থেকে সসম্মানে বিদায় দেওয়ার পরও তিনি নৌবাহিনীর একজন রিজার্ভ সেনা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

কংগ্রেসে পাঁচ বছর কাজ করার পর ২০১৮ সালে তিনি কট্টর রক্ষণশীল কংগ্রেস সদস্যদের নিয়ে ‘ফ্রিডম ককাস’ নামে একটি গ্রুপ গঠন করেন। এসময় তিনি ফ্লোরিডার গভর্নর পদে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করলে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রার্থী হিসেবে সমর্থন দেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit