শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

হামাসের যুদ্ধ শেষের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের যুদ্ধ শেষ করা, সৈন্যদের তুলে নেওয়ার বিপরীতে জিম্মি মুক্তি, ফিলিস্তিনি বন্দি মুক্তি এবং গাজায় সশস্ত্র গোষ্ঠীটির শাসন মেনে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর ওপর চাপ রয়েছে।

তিনি বলেন, হামাসের শর্ত মেনে নেওয়ার অর্থ হবে সশস্ত্র গোষ্ঠীটির অবিকৃত থাকা এবং ইসরায়েলের সৈন্যদের ব্যর্থতায় পড়ে যাওয়া। রোববার তিনি বলেন,  আমি হামাসের আত্মসমর্পণের শর্ত সরাসরি প্রত্যাখ্যান করছি। যদি আমরা এটি মেনে নিই, তবে আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারব না। আমরা তাদের নিরাপদে ফিরিয়ে আনতে পারব না। আগামী ৭ অক্টোবর তো সময়ের ব্যাপার।  

নেতানিয়াহু এর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতার পুনরাবৃত্তি করেন। জোর দিয়ে তিনি বলেন, জর্ডানের পশ্চিমে পুরো এলাকার ওপর পূর্ণ ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়ে কোনো আপস নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন নানামুখী চাপে রয়েছেন। জিম্মিদের পরিবার তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির আহ্বান জানিয়েছে। অন্যদিকে তার ডানপন্থী ক্ষমতাসীন জোটের সদস্যরা যুদ্ধ বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে তার সম্পর্কের ফারাক আরও বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit