বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ, দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে ছয়জন যাত্রী নিয়ে মস্কোগামী রাশিয়ার একটি উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। শনিবার উড়োজাহাজটি উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।

এদিকে, আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, গতকাল রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে শনিবার রাতে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, উড়োজাহাজটিতে ছয়জন আরোহী থাকতে পারেন।

এক বিবৃতিতে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজ চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।

এর আগে, আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি স্থানীয় লোকজনের কাছ থেকে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন বলে জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit