বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেনের হামলায় নিহত ২৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি মার্কেটে কিয়েভ থেকে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন হতাহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিবিসির খবরে এ তথ্য জানিয়ে বলা হয়, হামলায় নিহত হয়েছেন ২৫ জন। বাকিরা সবাই আহত। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মস্কোয় নিযুক্ত মেয়র আলেক্সি কুলেমজিন হামলার ঘটনাটির পর নিজ মন্তব্যে বলেন, ইউক্রেনীয় বাহিনী একটি ব্যস্ত এলাকায় গোলাবর্ষণ করেছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি দোকান ও মার্কেট আছে।

মস্কোয় নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন বার্তা মাধ্যম টেলিগ্রামে এ ঘটনার ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, দোনেৎস্কের একটি মার্কেটে কিয়েভ থেকে হামলা চালানো হয়েছে। গতকাল রোববার হামলাটি সংঘটিত হয়। ২৫ জন নিহতসহ এ ঘটনায় হতাহত ৪৫। ভয়াবহ হামলাটি হয় যখন পুরো মার্কেট ব্যস্ত সময় পার করছিল।

তিনি আরও বলেন, আমাদের জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে। ফরেনসিক বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের নমুনা সংগ্রহ করছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘বর্বর সন্ত্রাসী আগ্রাসন’ বলে নিন্দা করেছে।

এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, ঘটনাটি পরবর্তী অবস্থা সম্পর্কে স্বাধীনভাবে পরিস্থিতি যাচাই করা সম্ভব হয়নি।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit