সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

আটোয়ারীতে ১০ লিটার চোলাই মদ সহ এক নারী মাদক কারবারী আটক

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ১০ লিটার চোলাই মদ সহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্যমতে, পুলিশ সুপার সিরাজুল হুদা’র নির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া’র পরামর্শে রবিবার (২১ জানুয়ারি) এসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী অভিযানে বের হয়।

বেলা প্রায় সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ (বুড়াবন্দর) এলাকার মৃত বুধু সরেনের বাড়ীতে অভিযান পরিচালনা করেন চৌকশ পুলিশ টিম। এসময় তার বসতবাড়ীর শয়ন ঘর হতে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

সাথে সাথে উদ্ধারকৃত চোলাই মদ সহ মৃত বুধু সরেনের স্ত্রী অ্যাঞ্জেলা টুডু(৪৫) কে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া চোলাই মদ সহ এক নারী মাদক কারবারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে আটোয়ারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit