সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

চৌগাছায় হনুমানের আক্রমনে পাঁচজন শিক্ষার্থীসহ আহত ৬ ; শিক্ষার্থীদের মধ্যে হনুমান আতঙ্ক

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২২১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) :  যশোরের চৌগাছায় তিনটি প্রাথমিক বিদ্যালয়ে হনুমানের আক্রনের ঘটনা ঘটেছে। হনুমানের আক্রমনে পাঁচজন শিক্ষার্থী ও একজন অভিভাবক আহত হয়ে হাসপাতালে চিকিৎস্যা নিয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হনুমান আতঙ্ক ছড়িয়ে পড়েছে।রোববার (২১ জানুয়ারি) উপজেলার বেড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হনুমানের আক্রমনে পাঁচজন শিক্ষার্থী আহত হয়। কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হনুমানের আক্রমনে একজন অভিভাবক আহত হয়েছেন। এছাড়া সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়েও হনুমানের আক্রমনের খবর পাওয়া গেছে।উপজেলার বেড়গোবিন্দপুর সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা জানান, রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী সমাবেশ শুরু হওয়ার পূর্বে একটি হনুমান বিদ্যালয়ের প্রবেশ মুখে অবস্থান নেয়। এ সময় বিদ্যালয়ে প্রবেশ করতে গেলে ১২ জন শিক্ষার্থীদের উপরে আক্রমণ করে। এতে পাঁচজন আহত হয়। আহতদের চৌগাছা সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎস্যা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আরা (১০), সোহানা আফরিন (১১), নুসরাত ফারিয়া (১১), ৪র্থ শ্রেণির শিক্ষার্থী শ্রাবনী আক্তার (৯), তৌহিদুল ইসলাম (১০)। তিনি বলেন এঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।চৌগাছা মডেল সরকারি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহতরা সকলেই সুস্থ আছে। তাদের প্রাথমিক চিকিৎস্যা দেওয়া হয়েছে।এদিকে চৌগাছা কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক জাহিদা বেগমের উপরে আক্রমণ করে তাকে গুরুতর আহত করেন। জাহিদা বেগম সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎস্যা নিয়েছেন। জাহিদা বেগম চৌগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের শমসের আলীর স্ত্রী।এছাড়া চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে একটি হনুমান নিয়মিত শিক্ষার্থীদের বিরক্ত করছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। তিনি বলেন, প্রতিদিন শিক্ষার্থী সমাবেশের সময় একটি হনুমান বিদ্যালয়ে প্রবেশ করে কার্যক্রম ব্যাহত করছে। এই হনুমানটি কয়েকজন পথচারির উপরে আক্রমণ করেছে বলে তিনি জানান।উপজেলা পশুস¤পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাধারণত হনুমান মানুষের উপরে আক্রমণ করেনা। তাদের উপযুক্ত বাসস্থান ও খাদ্যের অভাবে লোকালয়ে প্রবেশ করেছে। খাদ্যের সন্ধ্যানে লোকজন দেখে এগিয়ে যাচ্ছে এসব দলছুট হনুমান। খাদ্য না পেয়ে তারা মানুষের উপরে হামলা করতে পারে।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit