শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

আখাউড়ায় লোকোমোটিভে কাটা পড়ে রেলওয়ে কর্মচারি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার রাতে ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি নামে রেলওয়ের এক কর্মচারি নিহত হয়েছেন। তিনি রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলি (কার্য্য) এর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল উপজেলার লোহাগড়া উপজেলায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকারসহ রেলওয়ের একাধিক সূত্র দুর্ঘটনার এ খবরটি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, আখাউড়া প্রবেশ করতে থাকা লোকোমোটিভের নিচে কাটা পড়ে রেলওয়ে কলোনী এলাকার সামনের ঘটনাস্থলেই মারা যান রবিউল। পরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

 

 

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit