সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

চৌগাছায় পাবলিক লাইব্রেরির নতুন কমিটির শপথ গ্রহণ

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পাবলিক লাইব্রেরির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরী ভবণে এ শপথ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌগাছা পাবলিক লাইব্রেরীর সভাপতি সুস্মিতা সাহা ।

বক্তৃতা করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ চৌগাছা জোনাল অফিসের ডিজি এম বালী আবুল কালাম, চৌগাছায় পাবলিক লাইব্রেরির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মক্তিযোদ্ধা আবদুস সালাম, এ্যাড: তজিবুর রহমান,ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক এস এ সাইফুর রহমান বাবুল, প্রভাষক জাফর ইকবল লিটন,আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তৃতা শেষে চৌগাছা পাবলিক লাইব্রেরির নব নির্বাচিত একাদশ কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মৃধাপাড়া মহিলা কলেজ সহকারী অধ্যাপক আতিকুর রহমান। নির্বাচিত এ কমিটির কার্যকাল হবে আগামী ২০২৪-২০২৭ পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit