শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চ্যাটজিপিটি দিয়ে উপন্যাস লিখে সাহিত্য পুরস্কার পেলেন জাপানি লেখিক!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

 তথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে গত বছর থেকেই আলোচনা তুঙ্গে। আছে সমালোচনাও। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন জাপানি লেখিকা রি কুদান।

সম্প্রতি তিনি জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ‘আকুতাগাওয়া’ সাহিত্য পুরস্কার পেয়েছেন। তবে পুরষ্কারটি লাভের পর এই সাহিত্যিক জানান, বইটি লিখতে তিনি বহুল আলোচিত এআই চ্যাটবট চ্যাটজিপিটির সহায়তা নিয়েছেন।

‘দ্য টোকিও টাওয়ার অফ সিম্পেথি’ উপন্যাসের জন্য পুরষ্কারটি পান রি কুদান। লেখক নিজেই নিশ্চিত করেছেন, তার এই বইটির প্রায় ৫ ভাগ এআইয়ের সহায়তায় লেখা হয়েছে।

কুদান জানিয়েছেন, ‌সৃজনশীলতা ধরে রেখে তিনি ভবিষ্যতেও উপন্যাস লেখায় এআইয়ের ব্যবহার অব্যাহত রাখবেন।

উপন্যাসটি মূলত টোকিওতে একটি আরামদায়ক সুউচ্চ কারাগার নির্মাণের প্রেক্ষাপটে লেখা হয়েছে। যেখানে দায়িত্বপ্রাপ্ত একজন স্থপতির দ্বিধাকে কেন্দ্র করে গল্প আবর্তিত হয়।

কুদান জানান, ব্যক্তিগত জীবনেও যেসব সমস্যাগুলির কথা তিনি কাউকে বলতে পারবেন না সেটা তিনি চ্যাটজিপিটির সাথে পরামর্শ করেন। 

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit