শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

যে শর্তে ট্রাম্পকে ইউক্রেনে আমন্ত্রণ জানালেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে আমন্ত্রণ জানিয়েছেন। তবে একটি শর্ত দিয়েছেন। শর্তটি হচ্ছে, ট্রাম্পকে ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে হবে।

শুক্রবার (১৯ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এই খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে সক্ষম হলে সাবেক মার্কিন এ প্রেসিডেন্টকে রাজধানীতে দেখতে স্বাগত জানাবেন তিনি।

এর আগে একবার ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তখন ট্রাম্প গর্ব করে বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি মীমাংসা করতে সম্মত করিয়ে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে পারতেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, উভয় নেতার সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে।

ট্রাম্প তার রাজনৈতিক কর্মজীবনের সময় পুতিনকে বারবার আক্রমণ করেছেন। পুতিন ২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করেছিলেন। এতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ।

শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের সম্প্রচারকারী চ্যানেল ফোর নিউজের প্রচারিত একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ‘অবশ্যই। ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে ইউক্রেনে, কিয়েভে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি ২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন তবে আমি মনে করি, আপনি যে কোনও দিন কিয়েভে আসতে পারেন। আপনাকে স্বাগত জানাতে আমি থাকব।’

জেলেনস্কি আরও বলেন, ট্রাম্পের যদি যুদ্ধ শেষ করার জন্য একটি ‘ফর্মুলা’ থাকে তবে তিনি জানতে চান তা কী।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit