শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

শিক্ষার্থীর গবেষণা চুরি করে ধরা, পদত্যাগ করলেন নরওয়ের শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষার্থীর গবেষণাকর্ম চুরি করে ধরা খেলেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। এরই মধ্যে শুক্রবার চৌর্যবৃত্তির দায় মাথায় নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 

জানা গেছে, স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে দুজন শিক্ষার্থীর গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির অভিযোগ ওঠে ৩৫ বছর বয়সী স্যান্ড্রা বোর্চের বিরুদ্ধে। এরপর শুক্রবার তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে তিনি বলেন, “আমি একটি বড় ভুল করেছি। আমি ক্রেডিট না দিয়েই অন্যজনের গবেষণাকাজ ব্যবহার করেছি। এ জন্য আমি দুঃখিত।”

শিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চের চৌর্যবৃত্তির বিষয়টি নিয়ে নরওয়ের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে ট্রমসো ইউনিভার্সিটিতে তেল শিল্পে নিরাপত্তাবিষয়ক বিধিবিধানের ওপর গবেষণা করেন বোর্চ। তার করা স্নাতকোত্তরের গবেষণামূলক এই প্রবন্ধের সঙ্গে দু’জন শিক্ষার্থীর গবেষণাকর্মের হুবহু মিল পাওয়া যায়। এমনকি তাদের করা ভুলগুলো পর্যন্ত নিজের গবেষণায় ব্যবহার করেন মন্ত্রী। তবে তাদের কোনও ক্রেডিট দেওয়া হয়নি।

স্যান্ড্রা বোর্চ নরওয়ের সেন্টার পার্টির উপনেতা। গত বছর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সূত্র: এনডিটিভিব্যারন’স, এএফপি

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit