শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

তামিমদের ১৩৫ রানের লক্ষ্য সাকিবের রংপুরের

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : এক সময়ের কাছের বন্ধু থেকে নানান সমালোচনায় দুজন এখন এক অপরের অনেকটাই দূরে। একইসঙ্গে দীর্ঘদিন ২২ গজ মাতানো বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান আবারও একইসঙ্গে ২২ গজে। তবে ভিন্ন দলের হয়ে। এবং দুজনেই আছেন সেই দলের নেতৃত্বে। বিপিএলের দশম আসরের দ্বিতীয় দিনে টসে জিতে আগে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় তামিমের ফরচুন বরিশাল। সেখানে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে রংপুর। 

এদিন ব্যাট করতে শুরুতেই ধাক্কা খায় রংপুর রাইডার্স। ইনিংসের প্রথম বলেই বাঁহাতি পেসার মোহাম্মদ ইমরানের বলে বোল্ড হয়ে ফেরেন ব্রেন্ডন কিং। পেস তোপে পরের দায়িত্ব নেন ফ্রচুন বরিশালের দেশিয় পেসার খালেদ আহমেদ। নিজের প্রথম ওভারে ওপেনার রনি তালুকদার (৫) ও অভিজ্ঞ সাকিবের (২) উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। চাপ কাটিয়ে উঠার আগেই প্রথম পাওয়ারপ্লেতে আরও এক ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখায় তামিমের দল। এতে ৫ ওভার শেষে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সাকিব-সোহানরা। 

এরপর শামীম হোসেনকে নিয়ে শুরু সেই চাপ সামলে কিছুটা থিতু হওয়ার পথে এগোন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তবে বেশিক্ষণ টিকলেন না তিনিও। দলীয় ৬৫ রানের মাথায় ফেরেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের স্পিনে। এরপর দলীয় শতরানের আগেই ফেরেন আরও দুই ব্যাটার। সর্বোচ্চ ৩৪ রান করে ফেরেন শামীম। এতে আরও অল্পেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও শেষ দিকে শেখ মাহেদির ১৯ বলের ২৯ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত ১৩৪ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি। সর্বোচ্চ ৪ উইকেট নেন খালেদ। দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।    

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit