শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : কয়দিন আগেই সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের মিশন যুব বিশ্বকাপ জয়। যেখানে তাদের লড়াইটা শুরু হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। 

দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ফলে টস হেরে ব্যাটিং করছে ভারত। ব্লুমফন্টেইনে বাংলাদেশ-ভারতের ম্যাচটি মাঠে গড়িয়েছে দুপুর দুইটায়।

যুব বিশ্বকাপ এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ ভারতের এই ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস-১ এ সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ। এছাড়া ডিজনি+ হটস্টারের অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে খেলা।

 

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit