শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন সালাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান আফ্রিকা কাপ অব নেশন্সে বড় চোট ধাক্কা খেল মিশর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন প্রাণভোমরা ও দলটির অধিনায়ক মোহাম্মদ সালাহ। মিশর দুঃসংবাদ শুনলেও শেষ ষোল নিশ্চিত হয়েছে সেনেগাল ও কেপ ভার্দের। 

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, মিশর কোয়ার্টার ফাইনালে যেতে না পারলে লিভারপুল তারকা সালাহর আপাতত ফেরার সম্ভাবনা নেই। ঘানার বিপক্ষে ২-২ ড্র হওয়া ম্যাচটিতে ৩১ বছর বয়সী প্রথমার্ধের শেষ দিকে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। চোটের কারণে সোমবার কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হবে না। শেষ ষোলতে মিশর কোয়ালিফাই করলে সেটাতেও বাইরে থাকবেন তিনি। 

শুরুর দুই ম্যাচে ড্র করায় গ্রুপ ‘বি’ থেকে মিশরকে পরের পর্বে যেতে কেপ ভার্দের বিপক্ষে জিততে হবে। শেষ ষোলর ম্যাচটা হবে ২৮ জানুয়ারি। তৃতীয় সেরা দল হিসেবেও তাদের কোয়ালিফাই করার সুযোগ আছে। এই অবস্থায় মিশরের হয়ে সালাহ খেলতে পারবেন যদি তার দল কোয়ার্টার ফাইনালে যেতে পারে। সেটার সম্ভাব্য তারিখ হতে পারে ২ কিংবা ৩ ফেব্রুয়ারি।

এদিকে সেনেগাল ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোল নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়নদের শুরুতে এগিয়ে দেন ইসমালিয়া সার। ব্যবধান বাড়াতে অবদান রাখেন হাবিব দিয়ালো। প্রতিপক্ষের হয়ে জন চার্লস কাস্তেলেটো একটি গোল শোধ দিলেও তৃতীয় গোলে সেনেগালের জয় সুনিশ্চিত করেন সাদিও মানে।

 

twitter sharing button
linkedin sharing button

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit