শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চীনে স্কুলের ডরমিটরিতে আগুন, নিহত ১৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি স্কুল ডরমিটরিতে আগুন লেগে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির হেনান প্রদেশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর শিনহুয়া নিউজ এজেন্সির। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টায় হেনানের ইয়ানশানপু গ্রামের ইংচাই স্কুলে আগুন লাগার ঘটনা স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগে জানানো হয়। 

সংবাদমাধ্যমটি ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে ঠিক কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। এ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit