বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিফলে রিজওয়ানের দুর্দান্ত ইনিংস, আবার হার পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ৬৩ বলে ৯০ রানের হার না মানা এক ইনিংস খেলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। তার সে ইনিংসে চড়েই কিউইদের ১৫৯ রানের লক্ষ্য দিতে পেরেছিল পাকিস্তান। কিন্তু নিউজিল্যান্ড সফরে যে কিছুই পক্ষে আসছে না তাদের। সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছে। সান্ত্বনার জয় খোঁজা চতুর্থ টি-টোয়েন্টিতেও তাদের কপালে জুটেছে হার। ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। কিন্তু এক রিজওয়ান ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ৬ চার এবং ২ ছক্কায় ৯০* রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। শেষদিকে মোহাম্মদ নওয়াজের ৯ বলে ২১ রানের ক্যামিওতে দেড় শ ছাড়ায় পাকিস্তানের সংগ্রহ। ২০ ওভার পাকিস্তানের স্কোর হয় ৫ উইকেটে ১৫৮। দুটি করে উইকেট পান দুই কিউই পেসার ম্যাট হেনরি এবং লকি ফার্গুসন।

রান তাড়ায় নেমে ২০ রানের মধ্যে প্রথম তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা বিপদে পড়ে নিউজিল্যান্ড। কিন্তু যথাক্রমে চার এবং পাঁচে নামা ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের ১৩৪ রানের জুটিতে ১১ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে কুড়ি ওভারের ক্রিকেটে চতুর্থ উইকেটে এখন এটাই সর্বোচ্চ জুটি। মিচেল ৪৪ বলে ৭২ এবং ফিলিপস ৫২ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন। ২১ জানুয়ারি ক্রাইস্টচার্চেই সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit