বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিমান প্রতিরক্ষা মহড়া চালালো ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে শুক্রবার (১৯ জানুয়ারি) দক্ষিণ-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় শত্রু লক্ষ্যবস্তুকে বাধা দেওয়ার জন্য ডিজাইন করা ড্রোন ব্যবহার করে সফলভাবে একটি বিমান প্রতিরক্ষা মহড়া চালিয়েছে ইরান।

এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তান ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালায় পাকিস্তান। এর দুই দিন আগে পাকিস্তান ভূখণ্ডের মধ্যে জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্র-চালিত প্রেস টিভি জানিয়েছে, ‘ইরানি বাহিনী সফলভাবে একটি নতুন বিমান প্রতিরক্ষা পদ্ধতি চালু করেছে, যা ড্রোন ব্যবহার করে প্রতিকূল লক্ষ্যবস্তুকে আটকাতে এবং লক্ষ্যবস্তু করতে সক্ষম।’

প্রেস টিভি আরও জানিয়েছে, ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী, মহাকাশ বাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ওই মহড়ায় অংশ নিয়েছে।

প্রসঙ্গত, গাজা যুদ্ধের পটভূমিতে ইরান এবং মধ্যপ্রাচ্যের চারপাশে তার মিলিশিয়া মিত্ররা গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে ওই অঞ্চলে ইসরায়েলি এবং মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান এবং ইরাকের বিরুদ্ধে সিরিয়ায় হামলা শুরু করেছে ইরান। তেহরান বলেছে, তারা একটি ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্র ধ্বংস করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit