শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ বিপিএলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলছিল বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচ। প্রথম ইনিংস চলাকালে হুট করেই দর্শকসারিতে রব উঠে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ স্লোগানে। তাদের মধ্যে একজনকে দেখা যায় ফিলিস্তিনের পতাকা হাতে।

সরেজমিনে গিয়ে ওই যুবকের সঙ্গে কথা বলে জানা যায়, ইসরাইলি সেনাবাহিনীর আগ্রাসনের প্রতিবাদ এবং এই কঠিন সময়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পতাকা নিয়ে মাঠে এসেছেন তিনি।
পতাকা নিয়ে মাঠে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনে ইসরাইলের সেনাবাহিনী বর্বরতা চালাচ্ছে। ওইখানে গিয়ে তো কিছু করতে পারছি না। এখান থেকে যতটুকু প্রতিবাদ জানানো যায়, তার চেষ্টা করছি।’
 
মেহেদী হাসান সোহেল নামের এ যুবকের বাড়ি নোয়াখালী। ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। এ যুবক জানিয়েছেন, ফিলিস্তিনে ইসরাইলি সেনাবাহিনীর আগ্রাসন তার মনে ক্ষত সৃষ্টি করেছে। দ্রুতই এই সমস্যা সমাধানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
 
তিনি বলেন, ‘টেলিভিশন-পত্রিকায় ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার সংবাদ দেখে কান্না চলে আসে। এখানে থেকে কিছুই করতে পারি না। এটা দ্রুত শেষ হওয়া দরকার। আমার মনে হয় মিডিয়া এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
 
এদিকে বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুর্দান্ত ঢাকা। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। কুমিল্লার দেয়া ১৪৪ রানের লক্ষ্য ৫ উইকেট এবং ৩ বল হাত রেখে পেরিয়ে যায় ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit