বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদকের মৃত্যু বার্ষিকী পালিত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও দৈনিক নতুন প্রভাতের পত্নীতলা প্রতিনিধি, পত্নীতলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং নজিপুর মহিলা কলেজের প্রভাষক আতাউর রহমান চৌধুরী (দুলাল) এর ১২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার তাঁর বড় ভাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর নজিপুর নিজ বাসভবনে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল শেষে বিকালে পারিবারিক কবরস্থানে তাঁর রুমের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, আলহাজ্ব মাওলানা খয়বর আলী, পত্নীতলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবর্গ, পত্নীতলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্যবর্গ সহ আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী প্রমূখ।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit