সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে বেসরকারি এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা বৃহস্পতিবার জেলা পরিষদ ডাকবাংলো নজিপুরে অনুষ্ঠিত হয়েছে।ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায় ও ওয়েভ ফাউন্ডেশন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক।
এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী, প্রো-বনো লইর্য়াস এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর, কাউন্সিলর ফারজানা, ফারহানা, সাংবাদিক মিজানুর রহমান, আল-আমিন রহমান, আদিবাসী নেতা পরেশ টুডু, দলিতনেতা সুমন রবিদাস, সেচ্ছাসেবক কনিকা হাসদা, সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সূধীজন প্রমুখ।সভা শেষে ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ দলিত সম্প্রদায়ের লক্ষী রানীর হাতে একটি মোবাইল ফোন তুলেদেন।

 

 

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit