মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা লিখলেন সানিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের নভেম্বরে আচমকাই পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম হয়ে ওঠে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। এর পর বেশ কয়েক মাস ধরে কিছু দিন পর পরই এমন গুঞ্জন ওঠে। কিন্তু সেটি জল্পনা-কল্পনা পর্যন্তই স্থায়ী হয়। দু-তিন দিনের আলোচনা-গুঞ্জন শেষে ফের তাদের আগের সম্পর্কে দেখা যায়।

তবে এবার আরও তীব্র হলো সানিয়া ও শোয়েবের বিচ্ছেদের জল্পনা। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্বামী শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন সানিয়া। সেখানে একটি মাত্র ছবি ছিল, যেখানে তাদের সঙ্গে ছেলে ইজহান আছে। যদিও ছবিটির ক্যাপশনে ছিল না শোয়েবের বিশেষ নাম। ইজহানের জন্মদিনে ছবিটি পোস্ট করেছিলেন ভারতীয় টেনিস তারকা।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি পোস্ট দিয়েছেন সানিয়া। সেই পোস্টে বিচ্ছেদের বিষয়টিকে আরও বেশি উসকে দিয়েছেন তিনি।

তার (সানিয়া) ভাষ্যমতে, বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভালো নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনো সহজ নয়। এটা সবসময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।

উল্লেখ্য, ২০১০ সালে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। বর্তমানে শোনা যাচ্ছে, দুজনে আলাদা থাকেন। ইজহান কো-প্যারেন্টিংয়ে থাকেন। কোনো পক্ষই কিছু বলেননি এই অভিযোগগুলোর বিষয়ে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit