বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

কেশবপুর উপজেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যলয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বিদ্যালয়সমূহ থেকে সিলিং ফ্যান সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ভোগতি নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে ১৬ জানুয়ারি গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর বিদ্যলয়ের ক্লপসিক্যাল গেটের তালা ও শিক্ষকদের কার্যালয়-সহ সকল শ্রেণী কক্ষের দরজার তালা ভেঙ্গে ফেলে। চোরেরা বিদ্যালয় থেকে ৮টি সিলিং ফ্যান, ঘন্টা, পানি ওঠানো একটি মোটর, তোয়ালে, বই সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

এব্যাপারে ভোগতি নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে প্রধান শিক্ষক নুরুন্নাহার বাদি হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। যা তদন্তাধিন রয়েছে। তদন্তপূর্বক আইনানুগ বাবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলতাপোল মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউশলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাঁদডাঙ্গী শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ চুরি সংঘটিত হয়েছে। এখনে পর্যন্ত কোন চোর আটক হয়নি। যে কারণে উপজেলা ব্যাপী চুরি আতংক দেখা দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit