আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রথম নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাত্রা করছে। তিনি তুর্কি বিমান বাহিনীর একজন ফাইটার পাইলট। নাম আলপার গেজারভচি (৪৪)। একটি বিশেষ মিশনের উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি।
উল্লেখ্য, ‘অ্যাক্সিওম-৩’ নামে সেই মিশনে আরও তিনজন ক্রু সদস্যও থাকবেন। একটি স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ক্রুদের মহাকাশে নিয়ে যাবে। উৎক্ষেপনের ৩৬ ঘন্টা পর একটি ড্রাগন ক্যাপসুল তাদের কক্ষপথে পৌঁছে দিবে। এই মিশনটি দুই সপ্তাহ স্থায়ী হবে।
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৫০