শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ‌‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প হামলা-অগ্নিকাণ্ড-দুর্যোগে মানুষকে সতর্ক করতে বিশেষ অ্যালার্ট চালু করছে সিঙ্গাপুর জ্বালানি সংকটে বিমানসেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা মহাকাশে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধের মহড়া, বড়সড় বিপদ আসছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের ইরানের এক ঘোষণাতেই ১০ ডলার কমল তেলের দাম ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বললেন লেবাননের প্রেসিডেন্ট হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, ইরানের প্রেসিডেন্টের তীব্র প্রতিক্রিয়া ট্রাম্প বলছেন ইরান ধ্বংস, গোয়েন্দারা বলছে উল্টো গল্প

সোনার দামে ফের রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : দেশের বাজারে সোনার দামে ফের রেকর্ড হয়েছে।  সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন পড়বে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। দেশের বাজারে সোনার এটিই সর্বোচ্চ দাম। বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী,  ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, যা এতদিন ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম পড়বে ৭৬ হাজার ৬৩২ টাকা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রাখা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit