বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

বিয়েপরবর্তী পরিকল্পনা নিয়ে যা বললেন জোভান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন। শুক্রবার ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। 

ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন তিনি। এতে দুপক্ষের লোকজন এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত থাকলেও স্ত্রীর নাম-পরিচয় সবই গোপন রেখেছেন অভিনেতা।

ফেসবুক পোস্টের ক্যাপশনে সেদিনের তারিখ যুক্ত করে জোভান লেখেন— ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। ’

জোভানের ফেসবুকে কনের সঙ্গে শেয়ার করা ওই সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে— একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। তার কাছেই ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ছবিতে জোভানকে স্পষ্ট দেখা গেলেও তাদের দুজনের হাতের কনেকে দেখা যাচ্ছে না।

মঙ্গলবার একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিয়ে পরবর্তী পরিকল্পনা ও অনুভূতি জানান জোভান। তিনি বলেন, সব কিছুর ব্যাপারে আগামী ৩১ জানুয়ারির পর কথা বলব। এ জন্য এখনই কিছু বলতে পারছি না আমি। আর এখন বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হচ্ছে। অনুভূতি বলেন আর যাই বলেন, কিছুই বলতে পারব না আপাতত।

জানা গেছে, অনেকটা বড় করে বউভাতের আয়োজন করতে যাচ্ছেন জোভান। আয়োজন হবে রাজধানীতেই। অনুষ্ঠানে শোবিজের তারকা ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছু দিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit