বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দেবেন রমিজ রাজা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : দুয়ারে বিপিএল। ফ্র্যাঞ্চাইজিরা শেষ মুহূর্তে অধিনায়কদের নাম ঘোষণা করছেন। পুরোদমে প্রস্তুতিও চলছে বিপিএলে অংশ নিতে যাওয়া সাত দলের। আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠবে দেশের সবচেয়ে প্রসিদ্ধ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের। এর মধ্যেই আজ (১৭ জানুয়ারি) টুর্নামেন্টে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে যারা থাকবেন, তাদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বিসিবি।

বিপিএলে এবার ধারাভাষ্যের দায়িত্বে থাকবেন দেশি-বিদেশি ৯ ধারাভাষ্যকার। এর মধ্যে চারজন বাংলাদেশি এবং পাঁচজন বিদেশি। ধারাভাষ্যকারদের বাংলাদেশি নামগুলো পরিচিত। বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলোতে নিয়মিত মুখ আতহার আলী খান, শামিম চৌধুরী, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দিন অমিকে দেখা যাবে বিপিএলের কমেন্ট্রি বক্সে।

তবে বিদেশি ধারাভাষ্যকারদের নামগুলোতে চমক রয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পিসিবি কর্তা রমিজ রাজা যুক্ত হয়েছেন বিপিএলের ধারাভাষ্য প্যানেলে। তার সঙ্গী হচ্ছেন স্বদেশী আমির সোহেলও। এছাড়া শ্রীলঙ্কার রাসেল আর্নল্ড, দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকেরম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোসও মাইক্রোফোন হাতে বিপিএলে কথার ঝড় তুলবেন।

বিপিএলের আগের আসরগুলোতে বিদেশি ধারাভাষ্যকারদের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা। তাই এবার ক্রিকেট দুনিয়ার প্রথিতযশা নামদের দিয়ে ধারাভাষ্য প্যানেল সাজানোর চেষ্টা করেছে বিসিবি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit