বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

‘পাপন ভাই সরে গেলে চিন্তা করব’, বিসিবিতে আসা প্রসঙ্গে নাফিসা কামাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ছয়বার অংশ নিয়ে চারবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিয়ে পেশাদারিত্বের ঘাটতি থাকলেও ভিক্টোরিয়ান্সকে এসব ব্যাপারে বরাবরই দেখা গেছে গোছানো। 

প্রতি আসরেই বড় বড় তারকার সমাবেশ দেখা যায় দলটিতে। ভালো দল করে সফল হলেও চরম হতাশা ঘিরে ধরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্ত্বাধিকারী নাফিসা কামালকে।  

বিসিবির কোনো বাণ্যিজিক মডেল না থাকা, রাজস্বের আয় ভাগ না করায় আগামী বছর থেকে আর বিপিএলে না থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি নিয়ে নানা প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন নাফিসা কামাল।   

বিসিবিতে এত সমস্যার কথা বলছেন, আপনার কি ইচ্ছে আছে বিসিবিতে আসার?

জবাবে নাফিসা কামাল বলেন, এখনো ইচ্ছে হয়নি। যদি হতো, অবশ্যই বোর্ড পরিচালক হয়ে যেতাম এতদিনে। তবে সামনে যেহেতু নির্বাচন আছে আগামী বছর, আপনারাও বলছেন যে এটা উন্মুক্ত হয়ে গেছে… তখন অবশ্যই চিন্তা করব। পাপন ভাই যতদিন আছেন, উনাকে সম্মান করে কখনো সামনে আসিনি। উনি চলে গেলে চিন্তা করতে পারি।  

তার মানে কি বিসিবি সভাপতি পদের দিকেও চোখ আছে?

জবাবে নাফিসা বলেন, নাহ… কিছু একটা। প্রেসিডেন্ট পদে নির্বাচন করব কিনা বলে দেব নাকি এখনই! কুমিল্লা ভিক্টোরিয়ানস নিয়ে কাজ করে আসছি। সামনে ইচ্ছা আছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করার।  
 

 

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit