শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বাংলাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিতে মোদিকে মমতার চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃতি দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গত বৃহস্পতিবার তিনি এই চিঠি দিয়েছেন

এদিন সংবাদ সম্মেলনে মমতা বলেন, তামিল, সংস্কৃত, তেলেগুসহ আরও অনেক ভাষা ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃত। বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে। বাংলাকে ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি আমাদের আগেই পাওয়ার কথা ছিল। কিন্তু আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা বাংলা ভাষা নিয়ে ভাবেননি। আমি আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।

প্রাগৈতিহাসিক যুগেও বাংলা ভাষা ছিল এমন দাবির সত্যতা প্রমাণে পশ্চিমবঙ্গ সরকার অনেক তথ্য-প্রমাণ জোগাড় করেছে। মোদিকে দেওয়া চিঠিতে মমতা লিখেছেন, খ্রিস্টপূর্ব তৃতীয়-চতুর্থ শতকেও বাংলা ভাষার খোঁজ পাওয়া যায়। আমাদের ভাষা একটি ক্লাসিক্যাল ভাষা। আমরা এটির স্বীকৃতি চাই।

চিঠিতে মমতা আরও উল্লেখ করেছেন, বাংলা বিশ্বের একটি দেশের (বাংলাদেশের) রাষ্ট্র ভাষা। এটি আমাদের রাজ্যের সরকারি ভাষা। ভারতে দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। এ ছাড়া বিশ্বের সপ্তম সর্বাধিক কথ্য ভাষা। প্রাগৈতিহাসিক যুগ থেকে বাঙালিদের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। বাংলা ভাষার প্রাচীনত্ব সম্পর্কে সবসময়ই দাবি করা হয়েছিল। কিন্তু এতদিন বৈজ্ঞানিকভাবে দাবিটি প্রমাণ করার জন্য সুনির্দিষ্ট গবেষণা করা হয়নি। এখন বিষয়টি প্রমাণ করার জন্য সুনির্দিষ্ট তথ্য প্রমাণ-ভিত্তিক গবেষণা উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত। আমি নিশ্চিত যে আপনি এই পাণ্ডিত্যপূর্ণ কাজের প্রশংসা করবেন এবং আমাদের ভাষা সেই অনুযায়ী যথাযথ স্বীকৃতি পাবে।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit