শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চুরির অভিযোগ, নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দোকান থেকে পণ্য চুরির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক সংসদ সদস্য (এমপি)। তার নাম গোলরিজ ঘাহরামান (৪২)। তিনি গ্রিন পার্টির সদস্য। পুলিশ এ অভিযোগ তদন্ত করে দেখছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গোলরিজ ঘাহরামানের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাপড়ের দুটি দোকান থেকে তিনবার চুরি করেছেন। এ দুটি দোকানের একটি অকল্যান্ডে এবং অন্যটি ওয়েলিংটনে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক দোকান থেকে গোলরিজ একটি হ্যান্ডব্যাগ নিয়ে যাচ্ছেন। এমন ভিডিও সামনে আসতেই মঙ্গলবার এমপির পদ থেকে সরে দাঁড়ান তিনি।

গোলরিজ বলেন, আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত

এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে মানুষ যে উঁচু মানের আচরণ আশা করে, তেমনটি তিনি করতে পারেননি।

গোলরিজ জাতিসংঘের মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো শরণার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit