শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দরজা না খোলায় টিটিইকে লাঞ্ছিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে মো. আশিকুর রহমান নামে এক টিটিইকে (ট্রাভেল টিকিট এক্সামিনার) লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ট্রেনটি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর কয়েক যুবক এ অপ্রীতিকর ঘটনা ঘটান।ভুক্তভোগী টিটিই মো. আশিকুর রহমান জানান, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে চার-পাঁচ যুবক গার্ডের বগিতে উঠার চেষ্টা করেন। কিন্তু বগির দরজা না খোলায় তারা গালমন্দ করেন।

তাদেকে যাত্রী বগিতে উঠার অনুরোধ করা হলে ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেয়।তিনি আরো অভিযোগ করেন, বিনা টিকিটধারী ওই যুবকরা এরই মধ্যে খাবার বগিতে উঠে। সেখানে তাকে পেয়ে লাঞ্ছিত করে। উপস্থিত লোকজন যুবকদের কবল থেকে তাকে রক্ষা করেন। বিষয়টি জানানো হলো আখাউড়া স্টেশনে আসার পর রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা যুবকদেরকে আটক করে। আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. বেলাল হোসেন জানান, ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দিলে ঘটনার সঙ্গে জড়িতদেরকে আটক করা হয়। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। পরে স্টেশন সুপারিনটেন্ডডেন্ট এর অফিসে বিষয়টি মিমাংসা করে আটককৃতদেরকে ছেড়ে দেওয়া হয়।আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাষ্টার শাহ মোহাম্মদ মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, এতে ট্রেন চলাচলে কোনো ধরণের বিঘ্ন ঘটেনি। উপকুল এক্সপ্রেস ট্রেন নির্ধারিত যাত্রাবিরতি দিয়ে আখাউড়া ছেড়ে যায়।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit