মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শীতে সপ্তাহে কদিন গোসল না করে থাকা যায়? জানুন বিশেষজ্ঞদের মত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হঠাৎ করেই বেড়েছে শীত। এই অবস্থায় অনেকেই রোজ গোসল করতে চান না! সেক্ষেত্রে বলা হয় রোজ গোসল না করলে শরীরে নানা অসুখ বাসা বাঁধতে পারে! কিন্তু চিকিৎসকরা কী বলছেন? তাদের মতেও কী রোজ গোসল করা উচিত? বিভিন্ন গবেষণায় গবেষকরা দাবি করেছেন, শীতকালে ঠান্ডা পড়বেই। তাই বলে গোসল বন্ধ করে দেওয়াটা কিন্তু সঠিক কাজ নয়! বরং পাল্টে ফেলা যায় গোসলের নিয়ম।

গবেষকদের দাবি, প্রতিদিন গোসল না করলে অসুখ হতে পারে! এ যুক্তি ঠিক নয়। শীতকালে রোজ গোসল না করলে শরীরের তেমন ক্ষতি হয় না। তাই বলে টানা সাত দিন গোসল না করে বসে থাকবেন না। এতে ত্বকে নানা ব্যাকটেরিয়া আংক্রমণ হতে পারে! একদিন বা দুদিন ছাড়া গোসল করলেও শরীর সুস্থ থাকবে! খুব শীতে দু’দিন গোসল করার বদলে গা হাতপা মুছে নিলেও কোনো সমস্যা হবে না!

গবেষকদের মত অনুযায়ী, খুব শীতে সপ্তাহে তিন থেকে চার দিন গোসল করলেই যথেষ্ট। রোজ গোসল না করলেও চলবে! তবে চেষ্টা করবেন হাত মুখ ভাল করে ধুয়ে নেওয়ার। সেই সঙ্গে ঠান্ডা পানি বা একদম গরম পানিতে গোসল করবেন না।

ঠান্ডা পানিতে গোসল করলে নানা রকম সমস্যা হতে পারে। তাই সব সময় ঠান্ডা ও গরম পানি মিশিয়ে গোসল করুন। এই সময় বয়স্কদের দুপুরে গোসল করান। বাচ্চাদেরও! ভাল করে গা মুছে দেবেন। দুপুরে সামান্য হলেও তাপমাত্রা বেশি থাকে। এই সময়ে গোসল করলে শরীর সুস্থ থাকবে। 

সূত্র: নিউজ১৮বাংলা।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit