শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আব্দুস শহীদ মন্ত্রী হওয়ায় শ্রীমঙ্গল সরকারি কলেজে আনন্দ মিছিল

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের ৭ বারের সংসদ সদস্য, বীর, মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তার নিজ আসনের শ্রীমঙ্গল উপজেলার, শ্রীমঙ্গল সরকারি কলেজের আয়োজনে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ২০২৪ ইং। সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে বাদ্য বাজিয়ে নেচে গেয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে।

আনন্দ র্যালীটি কলেজ থেকে গুহরোড হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ দীপচাঁন কানু, প্রফেসর রফি আহমদ চৌধুরী প্রাক্তন উপাধ্যক্ষ, কলেজের সম্পাদক শিক্ষক পরিষদ, বিজন চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক সুদর্শন শীল, এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুমিন হোসেন সুহেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি, আনিসুল ইসলাম আশরাফি সহ কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ প্রমুখ। এসময় ড. আব্দুস শহীদ এম.পি মাননীয় কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ও মাননীয় কৃষি মন্ত্রীকে অভিনন্দন- শুভেচ্ছা জানিয়েছেন কলেজের শিক্ষক সহ শিক্ষার্থীরা বৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit