বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

১১ বছর প্রেমের পর বিয়ে করেছেন মডেল পল্লব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১১ বছর প্রেমের পর প্রেমিকা ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন মডেল-অভিনেতা পল্লব। গত বছরের ১১ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানিকতা হয়েছে বলে জানিয়েছেন পল্লব।

এ বিষয়ে পল্লব বলেন, ‘আগামী ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।’

পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করতেছি, বিয়ে তো করলাম মাত্র।’

জানা গেছে, ২০১২ সালে পল্লব-রাহীর প্রথম পরিচয়। এরপর তারা পরস্পরের সঙ্গে কথা বলতেন। সেখান থেকেই প্রেম এরপর বিয়ে। 

এই মডেলের স্ত্রী আরও বলেন, ‘আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গে একটা বিজ্ঞাপনে কাজ করেছি। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখা হতো, ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিই। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেলি।’

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/ দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit