বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-চীন হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২ ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

অযোধ্যায় রামমন্দিরের কাছে কেন বাড়ি করছেন অমিতাভ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

বিনোদন ডেস্ক : আগামী ২২ জানুয়ারির দিকে তাকিয়ে আছে গোটা ভারত। ওই দিন রামমন্দিরের উদ্বোধন হবে। ফলে গোটা অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। দেশটির সব লোকজনকে ইতোমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়েছে রামজন্মভূমি ট্রাস্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উদ্বোধন করবেন। 

মন্দিরের উদ্বোধনে হাজির হতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশটির বিভিন্ন প্রান্তের ভক্তরা। এর মধ্যে সাধারণ দর্শনার্থীরা যেমন থাকছেন, তেমনি রামমন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সেই তালিকায় অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কপূর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত-সহ দক্ষিণী তারকা যশ-প্রভাসরাও রয়েছেন। 

একদিকে যখন রামমন্দির নিয়ে জোর আলোচনা, ঠিক সেই সময় অযোধ্যায় সরযূ নদীর পারে জমি কিনে ফেললেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউড শাহেনশাহ।

আনন্দবাজার জানিয়েছে, অযোধ্যায় নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন অভিনেতা। কারণ অযোধ্যা তার খুব পছন্দের একটা জায়গা। তিনি জানিয়েছেন, অযোধ্যার সঙ্গে তার আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। তার মতে, ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে অযোধ্যায়। শুধু তা-ই নয় এই স্থানটিকে ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ আখ্যা দিয়েছেন অমিতাভ। 

খবরে বলা হয়েছে, সাড়ে ১৪ কোটি টাকায় সেখানে জমি কিনেছেন ‘বিগ বি’। যে বাড়ি ওখানে নির্মাণ করতে চাইছেন অভিনেতা, সেটি প্রায় ১০ হাজার বর্গফুট হতে পারে।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/ দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit