বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

গাজার যেসব জায়গায় হামলার তীব্রতা কমানোর ঘোষণা ইসরায়েলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার তীব্রতা কমানোর ঘোষণা দিল ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার বলেছেন, “উত্তর গাজায় ইসরায়েলের স্থল আক্রমণের ‘তীব্র পর্যায়’ শেষ হয়েছে। শিগগিরিই উপত্যকার দক্ষিণে খান ইউনিসেও হামলার তীব্রতা কমে যাবে।”

তিনি বলেন, “সেনারা উত্তর গাজায় ‘কম তীব্রতায়’ অভিযান চালাচ্ছে। তারা সেখানে হামাসের সব ব্যাটালিয়নকে পরাজিত করেছে। সৈন্যরা এখন হামাসের অবশিষ্ট স্থানগুলো সনাক্ত করতে এবং তাদের অবশিষ্ট যোদ্ধাদের হত্যা বা বন্দী করার জন্য কাজ করছে।”

ইয়োভ গ্যালান্ট বলেন, “তিন মাস আগে আইডিএফ চিফ অব স্টাফ, শিন বেটের ডিরেক্টর এবং আইডিএফ জেনারেলদের সাথে আমি গাজা স্ট্রিপের যুদ্ধ পরিকল্পনা এবং অন্যান্য অঙ্গনের সাথে এর সম্পর্ক মন্ত্রিসভায় উপস্থাপন করেছি। আমরা স্পষ্ট করে দিয়েছি- তীব্র আগ্রাসনের কৌশলের ধাপটি প্রায় তিন মাস স্থায়ী হবে।”

তিনি বলেন, “উপত্যকার উত্তর অংশে ইতোমধ্যে যুদ্ধের তীব্র ধাপ শেষ হয়েছে। দক্ষিণ গাজায়ও আমরা এই লক্ষ্য অর্জনে শিগগিরেই পৌঁছব এবং সেখানেও [তীব্র ধাপ] শিগগিরই শেষ হবে।”

তবে এখনই যুদ্ধবিরতিতে যাবে না ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, “হামলা এখনই পুরোপুরি বন্ধ হবে না। ” তার মতে, কেবল সামরিক চাপেই গাজায় আটক জিম্মিদের ছেড়ে দিতে সম্মত হবে হামাস।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ২৪ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/ দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit