বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

ঝালকাঠিতে আওয়ামীলীগ নেতা খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View
গাজী মো.গিয়াস উদ্দিন বশির ,ঝালকাঠি : ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ স বশিভাপতি রিপন মল্লিক’র (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রিপন মল্লিক পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছে। তিনি ঐ এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। রাতেই মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে গনমাধ্যমকে জানিয়েছে পুলিশ। রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সারে ১০ টায় এই হত্যাকান্ডটি ঘটেছে বলে তথ্য নিশ্চিত করেছে ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন। তবে ঐ নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছে স্থানীয় অনেকে। পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, ‘কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আ’লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পুর্বে ঢাকায় যায়। 
শিরিন ঘটনার দিন তার ঘরে একা ছিলো।’ প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘রাত সারে ১০ টায় শিরিন তার ঘরের ভিতর থেকে ডাক চিৎকার দিচ্ছিলো। এসময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পরেছিলো। সবাই মিলে তারে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানের ডাক্তার জানান রিপন মারা গেছে। তারপর আমরা রিপনের লাশ তার বাড়িতে পাঠিয়ে দেই।’নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, ‘আমাকে স্থানীরা ফোনে জানায় আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। তারপর আমি শিরিনের ঘরে এসে দেখি মেঝেতে রক্ত লেগে আছে। আর আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। তখন শিরিন তার ঘরেই বসা ছিলো।’ শিরিন আক্তারের বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, ‘আমার খালা/খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছে। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় আসা-যাওয়া করতো। রিপন মল্লিকের সাথে তার ভাই সমীর মল্লিকের সাথে জমি নিয়ে চাপা বিরোধ ছিলো। 
তবে ঘটনার দিন কেনো রিপন মল্লিক খালার ঘরে আসছে তা আমাদের জানা নেই।’ এই হত্যাকান্ডের সত্যতা স্বিকার করে ঝালকাঠি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল শেষে প্রাথমিক ভাবে যেটি বুঝাগেছে তা হলো এটি হত্যাকান্ড। যেই মহিলার ঘরে হত্যা করা হয়েছে সেই মহিলার সাথে রিপন মল্লিকের পরকিয়া সম্পর্ক ছিলো বলেও তথ্য পেয়েছি। আমরা শিরিন নামের ঐ মহিলাকে আটক করেছি। আর রিপনের মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতিও চলমান রয়েছে। 

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/ দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit