বিনোদন ডেস্ক : অযোধ্যা হিন্দুধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। উত্তর প্রদেশের এই শহরে তারা প্রতি বছর তীর্থ করার জন্য আসেন। অযোধ্যার প্রাণকেন্দ্রে রাম মন্দির অবস্থিত। আগামী ২২ জানুয়ারি হবে রামমন্দিরের উদ্বোধন।
পুরো অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীই করবেন উদ্বোধন। মন্দিরের উদ্বোধনে হাজির হতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে গেছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা। রামমন্দির উদ্বোধনের দিন দেখা যাবে বলিউডের একঝাঁক তারকাদের। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভাট, রণবীর কাপুর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিতসহ দক্ষিণী তারকা যশ-প্রভাসরাও।
এই সাজ সাজ রবের মাঝেই শোনা গেল অযোধ্যায় সরযূ নদীর পাড়ে জমি কিনেছেন অমিতাভ বচ্চন। অযোধ্যায় নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন অভিনেতা। কারণ, অযোধ্যা তার মনের খুব কাছের একটা জায়গা। অনেকে ধারণা করছেন শেষ বয়সটা এখানেই কাটাতে চান তিনি। তাই এতোবড় সিদ্ধান্ত বলিউডড শাহেনশাহর।
তিনি বলেন, অযোধ্যার সঙ্গে তার আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। এই স্থানটিকে তিনি ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ আখ্যা দিয়েছেন। জানা গেছে, প্রায় ১৫ কোটি রুপিতে জমি কিনেছেন ‘বিগ বি’। ১০ হাজার বর্গফটের বাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে অমিতাভ বচ্চনের।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১৪