শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের শীতবস্ত্র বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব মোবারকপুর গ্রামে গরিব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে ১৪ জানুয়ারি রোবববার শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগর।পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ জাহেদুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী মোঃ আনহার আহমদ,ইউপি সদস্য শাহিন মিয়া, মনোয়ারা বেগম, ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি বশির আহমদ, আব্দুল মালেক, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া কাওছার, সদস্য ছালেহ আহমদ প্রমুখ।কয়েক শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতের সীমাহীন কষ্টের সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit