শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

মৃত্যুবার্ষিকীতে সৈয়দা জেবুন্নেছাহক বীর মুক্তিযোদ্ধা এনামুলহক নিঃস্বার্থভাবে দল ও দেশের জন্য কাজ করেছেন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিম-লীরসদস্য সৈয়দা জেবুন্নেছাহক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। বিভিন্ন সময়ে তিনি সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পদকে পূঁজি করে তিনি কখনও সম্পদের পিছনে ছুটেননি।নিঃস্বার্থ ভাবে তিনি দলের জন্য দেশের জন্য আজীবন কাজ করে গেছেন।রোববার (১৪ জানুয়ারি) সৈয়দা জেবুন্নেছা হকের স্বামী বীর মুক্তিযোদ্ধা এনামুলহকের ১১তম মৃত্যুবার্ষকী উপলক্ষে ‘জেবুন্নেছা-এনামফাউন্ডেশন’আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।নগরীর সিটি সেন্টারে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।এ সময় উপস্থিত ছিলেন মরহুমের সন্তান, জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের পরিচালক সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সমশের জামাল ও জেবুন্নেছা-এনামফাউন্ডেশনের পরিচালক সমশের রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি আব্দুল বাতিন ফয়সল।এ উপলক্ষে ‘জেবুন্নেছা  এনামফাউন্ডেশন’ আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও জিয়ারত।বাদ এশানগরীর ঝেরঝেরী পাড়া মাদ্রাসায় আয়োজন করা হয দোয়া মাহফিল।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit