শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেশের সার্বিক উন্নয়নে কৃষি উন্নয়নের বিকল্প নেই–ভূুইয়া এটিএম ওবায়দুল্লাহ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিম নগর সিলেট এর অধ্যক্ষ ভূুইয়া এটিএম ওবায়দুল্লাহ বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে কৃষি উন্নয়নের বিকল্প নেই।গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস এবং জীবনমান উন্নয়নের জন্য বর্তমান কৃষি উৎপাদন ব্যবস্থাকে অধিকতর গতিশীল করা এবং টেকসই বাণিজ্যিক কৃষি উৎপাদন ব্যবস্থার প্রচলন অপরিহার্য। প্রযুক্তি পরিবর্তনের মাধ্যমে টেকসই কৃষি নিবিড়করণ ও বহুমুখীকরণের জন্য কৃষি গবেষণা ও সম্প্রসারণের সম্মিলিত দক্ষ ও কার্যকর কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা প্রয়োজন। কৃষিকে টিকিয়ে রাখার জন্য উৎপাদনশীলতা, সম্পদ ব্যবহারের দক্ষতা, যুগোপযোগী প্রযুক্তি ব্যবহার, গবেষণা ও পরীক্ষা কাজের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ দক্ষ মানব সম্পদ সরবরাহ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কৃষির জন্য প্রয়োজন অধিকতর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা। বর্তমান সময়ের বহুমাত্রিক জাতীয় এবং অর্থনৈতিক পরিবেশে কৃষি গবেষণা ও সম্প্রসারণ ব্যবস্থাপনায় সরকারি ব্যয়ের কার্যকারিতা বৃদ্ধি এখন সময়ের দাবী। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার গৃহীত ব্যবস্হাপনার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি রবিবার (১৪) জানুয়ারি দুপুরে সদর উপজেলার খাদিমনগরস্হ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃষি ডিপ্লোমা ২০২৩- ২৪ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ড.মোহাম্মদ কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে ও প্রশিক্ষক ফারিহা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান।বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মূখ্য প্রশিক্ষক ড.মোছা: কোহিনূর রহমান, প্রশিক্ষক মো: রাকিবুর রহমান, উপসহকারী প্রশিক্ষক সজল কান্তি দাস, শিক্ষার্থী শুভ সরকার, রিয়া রানী নাথ।উপস্থিত ছিলেন, মূখ্য প্রশিক্ষক আয়শা খাতুন, উর্ধতন প্রশিক্ষক মোছা: উম্মে হাবিবা।অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের ষ্টিক প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit