বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

১০০ দিনে গাজায় ১০০০ ইসরায়েলি সামরিক যান ধ্বংস, দাবি হামাসের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এই সময়ে সেখানে প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৬০ হাজার।

দীর্ঘ এই ১০০ দিনের যুদ্ধে গাজা ভূখণ্ডে প্রায় ১০০০ হাজার ইসরায়েলি সামরিক যান ধ্বংস কিংবা বিকল করা হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস রবিবার এক বিবৃতিতে এই দাবি করে।

কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, হামাসের ব্রিগেডগুলো গত ১০০ দিনে ‘শত শত সফল সামরিক অভিযান’ পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ‘দিনের পর দিন’ প্রসারিত হচ্ছে। ফলে শত্রু ইসরায়েল ও তার মিত্ররা জ্বলেপুড়ে যাচ্ছে।

আবু ওবায়দা গাজায় সামরিক আগ্রাসনে কথিত অর্জনের বিষয়ে ইসরায়েল সরকারের দাবিকেও হ্যাসকর বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “ইসরায়েল হামাসের অস্ত্রের ডিপো, রেডি-টু-লঞ্চ মিসাইল প্ল্যাটফর্ম এবং বেশ কয়েক কিলোমিটার টানেল নিয়ন্ত্রণ বা ধ্বংস করার বিষয়ে যে কথিত অর্জনের ঘোষণা করেছে তা হাস্যকর… এবং সেই দিন আসবে যখন আমরা প্রমাণ করব যে, এই দাবিগুলো মিথ্যা।” সূত্র: প্রেসটিভি

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit