বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

আচারি সবজি রেসিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রায় প্রতিদিনই বাড়িতে সবজি রান্না হয়। অথচ সবজির বাটি ছেড়ে মাছ-মাংসের বাটির দিকে সবার টানটা বেশি থাকে। হতে পারে, প্রতিদিন একই ধরনের রান্না খেতে ভালোলাগে না। আজ জেনে নিই এমন একটি সবজি রান্নার রেসিপি, যা পাতে থাকলে সবাই মজা করে খাবে-

আচারি সবজি

উপকরণ- গাজর ১ কাপ, পটোল ১ কাপ,   ব্রোকলি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, ক্যাপসিকাম ১.৫ কাপ, লেবু ১.৫ চা চামচ, আচারের তেল ১.৫ টেবিল চামচ, কাঁচা আম একটি, কুচি রসুন ১/৪ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ, সাদা সিরকা ৩ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, মেথি ১ টেবিল চামচ, কালোজিরা ১ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়ো ১/২ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়ো ও লবণ পরিমাণ মতো।

প্রণালি- প্রথমে একটি কড়াইতে  সরিষার তেল গরম হতে দিন। এরপর এতে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় গাজর, পটোল, কাঁচা আম কুচি ও লবণ দিয়ে ২ মিনিট রেখে দিন। এবার ব্রোকলি ও বাঁধাকপি দিয়ে নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখুন। ক্যাপসিকামের  সঙ্গে লেবুর রস দিয়ে নেড়ে নিন এবং ২ মিনিট ঢেকে রাখুন। এরপর ঢাকনা তুলে সাদা সিরকা ও চিনি দিয়ে নাড়াচাড়া করুন ও কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার আচারের তেল দিয়ে নামানোর আগে ভাজা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিন।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit